ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে আধুনিক জাতের সরিষার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
লংগদুতে আধুনিক জাতের সরিষার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ছবির ক্যাপশন: লংগদুতে আধুনিক জাতের সরিষার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
ad728
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধি:

 রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মানিক্য পাড়া এলাকায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এবং লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১ এবং বারিসরিষা-১৪ জাতের উপযোগিতা যাচাই ও কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করা।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা কৃষি  কর্মকর্তা ওয়াসিফ রহমান এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর বিনা ও বারি উদ্ভাবিত জাতগুলোর ফলন অত্যন্ত ভালো হয়েছে। সরিষার দানা পুষ্ট এবং জীবনকাল কম হওয়ায় তারা অধিক লাভের আশা করছেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, "লংগদুতে আধুনিক জাতের সরিষা আবাদে কৃষকদের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। সরকারি প্রণোদনা ও সঠিক কারিগরি নির্দেশনার ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে দেশজুড়ে এই জাতগুলোর চাষ ছড়িয়ে দেওয়া জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি