ঢাকা | বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ফলো-আপ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
লায়ন্স ক্লাব অব চিটাগং-এর  ফলো-আপ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ফলো-আপ সভা সম্পন্ন
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

লায়ন্স ক্লাব অব চিটাগং-এর উদ্যোগে গতকাল সকাল ১০টায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ক্লাবের এক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুব এবং সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক লায়ন লিটন কান্তি দত্ত।

সভায় ক্লাবের মাসিক নিয়মিত সভার সার্বিক কার্যক্রম পর্যালোচনা, চলমান ও ভবিষ্যৎ সেবামূলক কর্মসূচি, সাংগঠনিক উন্নয়ন এবং বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, ক্লাবের মাসিক নিয়মিত সভা অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুব দায়িত্ব গ্রহণের পরপরই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা ক্লাবের সেবার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

তারা আরও বলেন, সভাপতির সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্বের কারণে বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের কাছে অতি দ্রুত খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য উপস্থিত সদস্যরা তাঁকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সভায় মাসিক নিয়মিত সভায় অনবদ্য নৃত্য পরিবেশনের স্বীকৃতিস্বরূপ লিও উম্মে হাবিবাকে ‘শিল্পী সম্মাননা’ প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুবের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি লিও ও লায়ন সদস্যদের সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বক্তব্য রাখবেন, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন আবু নাসের রনি, লায়ন বাসুদেব সিনহা, লায়ন মনিরুল কবির, লায়ন মানস বড়ুয়া, লায়ন হামেদ হাসান নোমানী, লায়ন ধীরেন ঘোষ, লায়ন ইসকান্দার ও লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রাজেশ লালা। উপস্থিত ছিলেন, লিও মাহমুদুন নবী, লিও ওমন দাশ, লিও উম্মে হাবিবা, লিও তারানা আহমদ, লিও ইনতিশার রহমান, লিও জহির আব্বাস, লিও মুনতাসির মাহিরসহ লায়ন্স ও লিও ক্লাবের সদস্যবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন