ঢাকা | বঙ্গাব্দ

লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সঙ্গে এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সঙ্গে এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি ছবির ক্যাপশন: লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সঙ্গে এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার এবং তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে উপভোগ করবেন বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা সুবিধা।

​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান। তিনি বলেন, “মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এপিক হেলথ কেয়ারের অন্যতম লক্ষ্য। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”

​এ সময় আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ডি.জি.এম. জনাব ডা. সোমেন পালিত, ডেপুটি ম্যানেজার জনাব ইমতিয়াজ শানু, জনাব শাহরিয়ার ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

​অন্যদিকে, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন। তিনি বলেন, “এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের ডিস্ট্রিক্টের বোর্ড মেম্বার ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন সাহেলা আবেদিন, লায়ন মাসুদ আহমেদসহ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ-এর অন্যান্য সদস্যবৃন্দ।

​এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট