ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে সালাহ উদ্দিন চৌধুরী সোহেল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
লোহাগাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ছবির ক্যাপশন: লোহাগাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে সালাহ উদ্দিন চৌধুরী সোহেল
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার কারণে পানিবন্দিতে রয়েছে। লোহাগাড়ায় এভাবে বন্যায় ভেঙে গেছে মাটির বাড়ি, গ্রামীণ সড়ক। বন্যার কারণে নিম্নাঞ্চল প্লাবিত। দেখা দিয়েছে খাদ্যের সংকট।

 উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত স্থান পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছেন  দক্ষিণ জেলা বিএনপির সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।

১১জুলাই (শনিবার) বেলা ৩টার দিকে তিনি আমিরাবাদ ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের জলদাশ পাড়া, ২নাম্বার ওয়ার্ডের খৈয়ারকুল এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়। 

ত্রাণ সামগ্রী বিতরণকালে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল বলেন, গত কিছুদিন ধরে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যায় ভয়াবহ রুপ ধারণ করেছে। লোহাগাড়ার মানুষ বন্যায় ঘরবন্দি রয়েছে।খাদ্যের সংকটেও রয়েছে। তারই ধারাবাহিকতায় আমিরাবাদের বিভিন্ন এলাকায় বন্যায় ঘরবন্দি, রয়েছে খাদ্যের সংকটেও। তাদের দুঃখ, দুর্দশা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমিরাবাদের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।আগামীতেও আমার এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।  তাই সমাজের বিত্তবানরাও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান। সবাই এগিয়ে আসুন। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান।

এসময় লোহাগাড়া উপজেলা বিএনপি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার