ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় অস্ত্রসহ ওয়ারেন্টভূক্ত আসামি নাজিম আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
লোহাগাড়ায় অস্ত্রসহ ওয়ারেন্টভূক্ত আসামি নাজিম আটক ছবির ক্যাপশন: আসামি নাজিম আটক
ad728
 আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ নাজিম উদ্দিন (৪৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম তাঁতী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজিম উদ্দিন ঐ এলাকার জাগির হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়,নাজিম উদ্দিন মারধরের একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বসতঘর তল্লাশী করে দেশীয় তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।

 নাজিম উদ্দিনের পরিবারের দাবি, অজ্ঞাতনামা কেউ বা কারা গোপনে বসতঘরের ভেতরে অস্ত্রটি রেখে তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। তাদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, অস্ত্রসহ আটক নাজিম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য