ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শ্রমিকদলের ত্রাণ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শ্রমিকদলের ত্রাণ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শ্রমিকদলের ত্রাণ সামগ্রী বিতরণ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: গেল কিছুদিনের টানা ভারি বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙে গেছে গ্রামীণ সড়ক, মাটির ঘর। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। 

এমন পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের  লোহাগাড়ায় বিভিন্ন বন্যাকবলিত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা শ্রমিকদল।

২৩জুলাই(বৃহস্প্রতিবার)  বেলা ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে প্রাঙন থেকে এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়োজিদ-বিন-আখন্দ। 

উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক কোম্পানী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আজিজসহ উপজেলা শ্রমিকদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা