মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দিনব্যাপী চলে বিনামূল্যে শিশুদের খৎনা,গাইনী চিকিৎসা, চক্ষু চিকিৎসা,বাত-ব্যাথা, ডায়াবেটিস, ও ব্লাড গ্রুপ নির্ণয়।শনিবার(২৭ জুন) বি.জি.সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে সেনেরহাট ইসলামী পাঠাগার এর উদ্যোগে ও সেনের হাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম।
সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি জুনাইদ চৌধুরী,বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন,বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীন,গাইনী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ ডাঃ আয়শা সিদ্দিকা, মেডিসিন বিভাগের ডাঃ আবদুল্লাহ আল ফাহিম, ডাঃ এজাজুল ইসলাম শিহাব, সার্জারী বিভাগের ডাঃ সাখাওয়াত হোসাইন টুটুল, চক্ষু বিভাগের ডাঃ মোঃ নুরুল ইসলাম ফাহিম, গাইনী বিভাগের ডাঃ শ্রেয়সী দে, মেডিসিন ও ডায়াবেটিস বিভাগের ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ডাঃ ফাহমিদা ফারজানা ফামিলা, ডাঃ এস এম পিয়াস উদ্দীন, ডাঃ আরিফ উদ্দীন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাঠাগার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সহ সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দীন, পাঠাগারের সহ সভাপতি এসএম আবু তৈয়ব, মুহাম্মদ ওবাইদুল্লাহ, পাঠাগারের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরফানুল হক, কমিটির কার্যকরী সদস্য রিয়াজ কামাল হিরণ, শাহাদাৎ হোসাইন,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মুহাম্মদ আসহাব উদ্দীন, মুহাম্মদ আলমগীর, হিজবুল্লাহ, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ হাসান, রাকিবুল্লাহ প্রমুখ।
এতে বিভিন্ন বিভাগে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫ জনকে বিনামূল্যে খৎনা করা হয়। ঐতিহ্যবাহী এ পাঠাগারের উদ্যোগে গঠনমূলক, সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। এলাকার শিক্ষা বিস্তারের কার্যকরী পদক্ষেপ নিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।ক্যাম্প পরিচালনায় সার্বিক স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন মাহমুদ বিন শব্বীর,মুহাম্মদ হিজবুল্লাহ,এমডি শাহাদত,কামরুল হাসান,মুহাম্মদ আবরাহাম,মুহাম্মদ রাকিবুল্লাহ,মুহাম্মদ হাসান,বদিউল আলম,মোহাম্মদ আলমগীরদিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট