ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় হাতের টানেই উঠে আসে রাস্তার কার্পেটিং

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
লোহাগাড়ায় হাতের টানেই উঠে আসে রাস্তার কার্পেটিং ছবির ক্যাপশন: হাতের টানেই উঠে আসে রাস্তার কার্পেটিং
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া- নাওঘাটা সড়ক একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ, অনেক গাড়ি চলাচল করে থাকে। সড়কটি দীর্ঘদিন ধরেই কোন ধরণের উন্নয়ন হয়নি। অবশেষে সড়কটির সংস্কারের কাজ শুরু হলেও ঠিকাদারের বিরুদ্ধে সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার পরদিন সকাল থেকেই উঠে যাচ্ছে এ কার্পেটিং। 
 পিচ ঢালাইয়ের পরদিন হাত দিয়ে টেনে কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্ভোগের শিকার হয়েছেন যানবাহন ও পথচারী।

সরেজমিন গিয়ে  দেখা যায়, গতকাল বুধবার রাতে সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু পরদিন সকালে এ সড়কের ডেলিয়া পাড়া এলাকায় রাস্তার নরম কার্পেটিং হাতের টানে তুলে নিচ্ছে স্থানীয় এলাকাবাসী।

জানা যায় ,২০২২-২৩ অর্থবছরে টেন্ডারকৃত এ সড়ক সংস্কারের জন্য সরকারি বরাদ্দ ছিল ৯৩ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দিপু কান্তি পাল এ সড়কটি সংস্কারের কার্যাদেশ পান। কিন্তু দীর্ঘদিন যাবত অর্থ বরাদ্দ না থাকার কারণে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা যায়নি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা রাশেদুল হক জানান, এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এমনি সড়কটি বান্দরবান জেলার সাথে সংযোগ সড়ক হিসেবে পরিচিত। কিন্তু সড়ক সংস্কার করতে গিয়ে ঠিকাদাররা মারত্মক অনিয়ম করেছে। কাপের্টিংয়ের মধ্যে যে পরিমাণ পুরুত্ব দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি। ফলে কাজ শেষ করার পরদিন থেকে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে।

এলাকার সচেতন মহলের দাবি,সড়কটি ব্যস্ত একটি সড়ক। এরকম সড়কে রাতে কাজ শেষ করে সকালে যদি কার্পেটিং উঠে যায় তাহলে বোঝা যাচ্ছে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে এ অবহিত করেছি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছি।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদার মো. বাবুল বলেন,ঐ কাজের সাথে তিনি জড়িত না,তবে দিপু কান্তি পাল এর ছেলে মাঝি দিয়ে কাজটি করিয়েছেন বলে শুনেছে, তিনি জানান  রাস্তার কিছু অংশে আমাদের কর্মচারী নিম্নমানের কাজ করেছে। আমরা পুনরায় নিজ উদ্যোগে সে জায়গাগুলো কার্যাদেশ মোতাবেক সংস্কার করে দেব।

লোহাগাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী  কাজ্বী ফাহাদ বিন মাহমুদ জানান, সড়কের অনিয়মের বিষয়টি আমরা ইতোমধ্যে অবগত আছি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের গোপন রেখে সড়কের কাজ শেষ করেছে। তবে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ সমাপ্ত না করা পর্যন্ত তাদের প্রাপ্ত জামানত ৯ লাখ টাকা ফেরত দিচ্ছি না। কাজ সঠিকভাবে শেষ করার পর এ টাকা ফেরত পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য