ঢাকা | বঙ্গাব্দ

শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা ছবির ক্যাপশন: সাংবাদিক ওসমান গনি মনসুর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
শিশু ক্যান্সার সেবামূলক ও সহায়ক সংগঠন চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাস)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর শিশু ক্যান্সারবিষয়ক এশীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ মঙ্গলবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ২৫ থেকে ২৮ জুন অনুষ্ঠিতব্য ১৮তম এশিয়া চাইল্ডহুড ক্যান্সার সম্মেলনের তৃতীয় অধিবেশনে তিনি মডারেটরের দায়িত্ব পালন করবেন। অধিবেশনটির বিষয় হচ্ছে— ‘শিশু ক্যান্সার চিকিৎসা ও গবেষণার পরিবর্তনশীল চিত্র’।

সোসাইটি অব ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক অনকোলজি (SIOP) এবং ক্যান্সার চিলড্রেন ইন্টারন্যাশনাল (CCI)-এর যৌথ উদ্যোগে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো— ‘পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আমরা: প্রতিটি শিশুর জন্য বিজ্ঞান, মানবিক সহমর্মিতা ও আশার বার্তা।’

এবারের সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি বিশ্বের ৩৬টি দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য