ঢাকা | বঙ্গাব্দ

সকালে হাঁটতে বেরিয়ে মহাসড়কে প্রাণ গেল দম্পতির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
সকালে হাঁটতে বেরিয়ে মহাসড়কে প্রাণ গেল দম্পতির ছবির ক্যাপশন: সকালে হাঁটতে বেরিয়ে মহাসড়কে প্রাণ গেল দম্পতির
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মহাসড়কের উপজেলা হরিপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম ফজর নামাজ পড়ে সকাল জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ছিটকেপড়ে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী ও স্ত্রী মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। আমরা মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। গাড়িটি শনাক্ত করতে পারলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’