ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক আরিয়ান লেলিনের ওপর এস এ গ্রুপের হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
সাংবাদিক আরিয়ান লেলিনের ওপর এস এ গ্রুপের হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের বিক্ষোভ ছবির ক্যাপশন: চট্টগ্রামে সাংবাদিকদের বিক্ষোভ
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
পেশাগত দায়িত্ব পালনের জেরে সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে 'ভিত্তিহীন ও হয়রানিমূলক' দাবি করে এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আজ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গণমাধ্যমকর্মীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।" সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংহতি প্রকাশ করেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমের ব্যাংক ঋণখেলাপি ও মামলাবাজির সংবাদ প্রচার করায় পরিকল্পিতভাবে আরিয়ান লেলিনকে নিশানা করা হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তাঁর কণ্ঠরোধ করতে একদিকে দেওয়া হয়েছে ভিত্তিহীন মামলা, অন্যদিকে চালানো হচ্ছে সাইবার বুলিং।
জার্নালিস্ট ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সি ভিশন সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক এস এম আকাশ, দৈনিক এখনই সময়ের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন।
​ বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "একটি স্বার্থান্বেষী চক্র যখন দুর্নীতির খবর ধামাচাপা দিতে কলমযোদ্ধাদের বিরুদ্ধে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন বুঝতে হবে স্বাধীন সাংবাদিকতা আজ চরম হুমকির মুখে।"
মানববন্ধনে সংহতি জানিয়ে আরও অংশ নেন সাংবাদিক নেতা আবু হেনা খোকন, অন্তর মাহমুদ রুবেল, মানবাধিকার কর্মী মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ, মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত এবং সাংবাদিক রাজীব। এছাড়াও ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, রুমেন চৌধুরী, জামশেদ ইসলাম ও সানি দাশসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এস এ গ্রুপের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যাংক লুট ও ভয়াবহ ঋণখেলাপির পাহাড়প্রমাণ অভিযোগ থাকলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। উল্টো সাংবাদিকদের দমাতে নগ্ন হীনমন্যতার পরিচয় দিচ্ছে গ্রুপটি। সাংবাদিক নেতারা অনতিবিলম্বে আরিয়ান লেলিনের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সারা দেশে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে আলটিমেটাম দেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না