ঢাকা | বঙ্গাব্দ

সাজেকে এসএসসি ও সমমানে উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
সাজেকে এসএসসি ও সমমানে উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন: সাজেকে এসএসসি ও সমমানে উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ad728
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সাজেক ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা।

অনুষ্ঠানে সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, মাচালং উচ্চ বিদ্যালয় ও করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপঅধিনায়ক মেজর সালমান সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চয়ণ চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধী চাকমা, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নানা প্রতিকূলতার মধ্যেও এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন অত্যন্ত গৌরবের বিষয়। এই সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার, শিক্ষক ও পুরো এলাকার জন্যও আনন্দ ও গর্বের।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও অধ্যবসায় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মেজর সালমান সিদ্দিক বলেন, সাজেকের মতো দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের এই সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের পাশাপাশি পরিবার ও এলাকার সুনাম বয়ে আনবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে নিতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরে ৩৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। ক্রেস্ট গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট