ঢাকা | বঙ্গাব্দ

সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা ছবির ক্যাপশন: সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

 

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অপরিচ্ছন্নতা, দধিসহ বিভিন্ন খাবারে মেয়াদ ও মূল্য না থাকায় কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা ও রান্না করা ভাত-মাংসসহ বিভিন্ন বাঁশি খাবার ফ্রিজজাত করে বিক্রি করায় সাদিয়াস কিচেন’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স