ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে ১১ বিজিবির সফল অভিযান: তিন কোটিরও বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
সীমান্তে ১১ বিজিবির সফল অভিযান: তিন কোটিরও বেশি মূল্যের ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সীমান্তে ১১ বিজিবির সফল অভিযান: তিন কোটিরও বেশি মূল্যের ইয়াবা উদ্ধার
ad728
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টায়
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পোয়াবন এলাকা হতে মালিকবিহীন ১,০০,৮৪১ (এক লক্ষ আটশত একচল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়,
অধিনায়কের দিক 
নির্দেশনায় সকার ৭টা ৩০ মিনিটের দিকে 
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৪৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা ০২টি ব্যাগ ফেলে পাহাড়ী জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগের মধ্যে হতে ১০ (দশ) কাট (খয়েরিং রং-৯৯,৭৮০ পিস এবং সবুজ রং-১,০৬১ পিস) সর্বমোট ১,০০,৮৪১ (এক লক্ষ আটশত একচল্লিশ) পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। যার সিজার মূল্য ৩,০২,৫২,৩০০ (তিন কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশত) টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স সাংবাদিক দের বলেন, 
দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল