ঢাকা | বঙ্গাব্দ

সুরের আলোর 'রাসুল আমার ভালোবাসা (সা.)' অনুষ্ঠান সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সুরের আলোর 'রাসুল আমার ভালোবাসা (সা.)' অনুষ্ঠান সম্পন্ন ছবির ক্যাপশন: নান্দনিক উপস্থাপনায় রাসুল (সা.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় সুরের আলোর 'রাসুল আমার ভালোবাসা (সা.)' অনুষ্ঠান সম্পন্ন
ad728
 বার্তা প্রেরক:
ইমদাদুল হক



সংগীত সংগঠন সুরের আলো প্রযোজিত রাসুল (সা.)-কে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাষণ ও কাওয়ালী সন্ধ্যা ৯ অক্টোবর নগরীর পাঁচলাইশস্থ মাটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী (সা.)-এর পবিত্র সিরাতের ওপর প্রভাষণ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বলেন, নান্দনিক উপস্থাপনায় রাসুল (সা.)-এর পবিত্র আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠানের পরিসর আরও বাড়াতে হবে।

সুরের আলোর পরিচালক শিল্পী মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও শিল্পী আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট গীতিকার ও সুরকার ড. চৌধুরী আব্দুল হালিম, সংগীতজ্ঞ আকবর খান, কবি চৌধুরী গোলাম রব্বানী, কবি ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা, শিল্পী গিয়াস উদ্দিন কাদের, শিল্পী মোহাম্মদ তোয়াহা, নির্মাতা ইসমাইল চৌধুরী, কবি মাঈন উদ্দিন জাহেদ, শিল্পী জুবাইর হুসাইন ভুঁইয়া, গল্পকার ইস্কান্দার নূরী, কথাসাহিত্যিক ও সম্পাদক আবু সাঈদ হাননান, সংস্কৃতি সংগঠক আকতার উজ জামান, সানা উল্লাহ, অনুবাদক সাইফুল্লাহ সায়েম ও ইতিহাস গবেষক হানিফ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সুরের আলোর পাশাপাশি নাতে রাসুল (সা.) পরিবেশন করে পানজেরী শিল্পীগোষ্ঠী, পারাবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মুক্তকানন শিশু-কিশোর সাংস্কৃতিক সংসদ ও ক্ষুদে পারাবার। আবৃত্তি পরিবেশন করেন অধ্যাপক এমদাদ হোসাইন ও অধ্যাপক ইকবাল সাকিসহ অন্যরা। একক নাতে রাসুল পরিবেশন করেন শিল্পী-সুরকার গিয়াস উদ্দিন কাদের, সোহরাব হোসেন খান, মিজানুর রহমান রায়হান, শোয়াইব বিন হাবীব, ইমামজাদা জিয়া উদ্দিন জহীন, শাব্বির আহমদ ও এমজি মুস্তফা মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম শিল্পী-সুরকার মুহাম্মদ জামালুদ্দীন স্মারক 'কণ্ঠ তার অনাবিল অমিয় নির্ঝর'-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অতিথিদের পাশাপাশি মরহুম শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে নাতে রাসুল (সা.) ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কাণ্ডারী, হিতৈষী ও বিশ্বস্ত বিভাগে মোট ১১ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু