ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে আটকে পড়াদের মধ্যে ৭৮ জন পর্যটকের নিরাপদ প্রত্যাবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে আটকে পড়াদের মধ্যে ৭৮ জন পর্যটকের নিরাপদ প্রত্যাবর্তন ছবির ক্যাপশন: সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে আটকে পড়াদের মধ্যে ৭৮ জন পর্যটকের নিরাপদ প্রত্যাবর্তন
ad728
দীঘিনালা//খাগড়াছড়ি প্রতিনিধি 
টানা কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাজেক-খাগড়াছড়ি সড়কের একাধিক স্থান প্লাবিত হওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম ধাপে বুধবার (৯ জুলাই) আটকে পড়াদের মধ্যে ৭৮ জন পর্যটককে নিরাপদে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারসহ অন্তত তিনটি স্থানে সড়ক পানির নিচে তলিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি তৈরি হওয়ায় সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাজেক পর্যটন এলাকায় প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে। গত ৮ জুলাই থেকে সাজেকে আটকে পড়া পর্যটকদের বিভিন্ন রিসোর্টে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তাদের জন্য খাবার, নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় জরুরি সেবাও নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (৯জুলাই) উদ্ধার কার্যক্রমের প্রথম ধাপে সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ৭৮ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে বের করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, সড়ক পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে সাজেকে আটকে থাকা বাকি সব পর্যটককেও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

উদ্ধার হওয়া পর্যটকেরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সর্বক্ষণ তাদের পাশে ছিলেন। নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করায় তারা বাংলাদেশ সেনাবাহিনী ও বাঘাইহাট জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে।

উল্লেখ্য, টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক-খাগড়াছড়ি সড়কের অন্তত তিনটি স্থান পানিতে তলিয়ে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হওয়ায় প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের