ঢাকা | বঙ্গাব্দ

হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও,বিদায় সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের  দস্তারবন্দী ও,বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের দস্তারবন্দী ও,বিদায় সংবর্ধনা
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের পুর্ব বাগমুয়া হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের  দস্তারবন্দী ও,বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬জুন( মঙ্গলবার) বেলা ৩টার দিকে মাদ্রাসা প্রাঙনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি ও ক্রেস্ট প্রদান করেন রাজঘাটা মাদ্রাসার ছদরে মুহতামিম মাওলানা সামশুল ইসলাম।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ কাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রয়েল কেয়ার হসপিটাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হাফেজ মুবিনুল হক।

সাংবাদিক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম.এ কাসেমের দ্বিতীয় ছেলে রোবায়েত হোসেন,  লোহাগাড়া ফিজিও থেরাপি এন্ড ডেন্টাল কেয়ারের পরিচালক মোঃ রুবেল হোসেন, লোহাগাড়া ফিজিও থেরাপি এন্ড ডেন্টাল কেয়ারের চিকিৎসক ডেন্টাল সার্জন ডা. আলভী হাসান,লোহাগাড়া মা`মনি হাসপাতাল মসজিদের খতিব  মাওলানা রশিদুল হক, পুর্ব বাগমুয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হামিদুল হক, হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম,বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী মকবুল আহমদ সওদাগর,মাস্টার মিজানুর রহমান,শিল্পী নাছির মাহমুদ, পুর্ব বাগমুয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলমগীর।

অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ,গণমাধ্যম কর্মী ও হেফজখানা ও এতিমখানার সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দস্তারবন্দী অনুষ্ঠান শেষে দোআ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ আলেমেদ্বীন রাজঘাটা মাদ্রাসার ছদরে মুহতামিম মাওলানা সামশুল ইসলাম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড