ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির ‘স্বদেশ কার্যালয়’ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
হাটহাজারীতে সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির ‘স্বদেশ কার্যালয়’ উদ্বোধন ছবির ক্যাপশন: ‘স্বদেশ কার্যালয়’ উদ্বোধন
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রবাসে বসবাসরত হাটহাজারীবাসীর ঐক্য, সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির উদ্যোগে হাটহাজারীতে ‘স্বদেশ কার্যালয়’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা। তিনি বলেন, “প্রবাসে সংগঠিত হয়ে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই ‘স্বদেশ কার্যালয়’ প্রবাস ও দেশের মানুষের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগৃতি’র সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যিনি বৃত্তিমূলক শিক্ষা চালুকরণে সংগঠনের ভূমিকার কথা তুলে ধরেন।
সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির যুগ্ম সম্পাদক মো. এরশাদ আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—
সহসভাপতি আবদুল হামিদ,
হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল আহসান লিটন,
অধ্যাপক শামীম জাহাঙ্গীর,
প্রধান শিক্ষক মো. সেলিম রেজা,
এবং সংগঠনের নেতৃবৃন্দ মনির তালুকদার, মো. রাশেদ, নইম উদ্দিন, হারুনুর রশিদ, ইয়াছিন সিকদার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, সংগঠনটির বর্তমানে প্রায় ১ হাজার সদস্য রয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে ইতোমধ্যে এক কোটি বিশ লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে। কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে পাঠানোসহ সম্পূর্ণ ব্যয় সংগঠন বহন করবে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান কার্যক্রম চালু রয়েছে।
বক্তারা গার্মেন্টসকর্মী ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের দেশের অর্থনীতিতে অপরিসীম অবদানের কথা উল্লেখ করে তাঁদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।###


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ