ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীর সরকারহাট বাজারে মোবাইল কোর্ট: ১০ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
হাটহাজারীর সরকারহাট বাজারে মোবাইল কোর্ট: ১০ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: ১০ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা
ad728
মোঃ একরামুল হক
হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এসময় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী।
অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা টানানো হয়নি। কেউ কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং সড়কের উল্টো পাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি করার ঘটনাও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০টি মামলা দিয়ে ২৮ হাজার টাকা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, যানজট কমানো এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল