ঢাকা | বঙ্গাব্দ

হাতেখড়ি স্কুল পরিচালনা পরিষদের সভা: একাডেমিক অগ্রগতিতে মেয়রের সন্তোষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
হাতেখড়ি স্কুল পরিচালনা পরিষদের সভা: একাডেমিক অগ্রগতিতে মেয়রের সন্তোষ ছবির ক্যাপশন: হাতেখড়ি স্কুল পরিচালনা পরিষদের সভা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
 হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মাননীয় মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিষ্ঠানটির বর্তমান একাডেমিক কার্যক্রম, শিক্ষার মান এবং পরীক্ষার ফলাফলের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাননীয় মেয়র প্রতিষ্ঠানটির সামগ্রিক একাডেমিক উন্নয়ন ও ফলাফলের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য মো. সেকান্দর (কমিশনার), হাসান রুবেল, রোকসানা বেগম, মহিউদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি মার্ক স্বদেশ বড়ুয়া ও শাহাদাৎ হোসেন।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা