ঢাকা | বঙ্গাব্দ

হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণ, ৪৮ ঘণ্টায় আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণ, ৪৮ ঘণ্টায় আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণ, ৪৮ ঘণ্টায় আসামি গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের হালিশহরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জাকির হোসেন প্রকাশ ওরফে বাচা মিয়া (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে নগরের হালিশহর থানার কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ জানায়, হালিশহর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির হোসেন কবির ম্যানশন আবাসিক এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন হালিশহরের সুন্দরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে হালিশহর থানায় ৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধিত ৯(১) ধারায় মামলা হয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন