ঢাকা | বঙ্গাব্দ

৫ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে ফোর্স পৌঁছাবে: বাঁশখালীতে মতবিনিময় সভায় ডিসি জাহিদুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
৫ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে ফোর্স পৌঁছাবে: বাঁশখালীতে মতবিনিময় সভায় ডিসি জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন: ডিসি জাহিদুল ইসলাম
ad728

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা ও বিবেকবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জামশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ, মোয়াজ্জেম হোসেন সরকার, বাংলাদেশসেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল আন্দালিব কবীর পিএসসি, আনসার ও ভিডিপি চট্টগ্রামের অতিরিক্ত ও জেলা কমান্ড মোহাম্মদ মোস্তাক আহমদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির , স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম সাখাওয়াত জামিল সৈকত সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ প্রমুখ। 


এছাড়াও এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাঁশখালী উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।  উক্ত প্রশিক্ষণে উপজেলার ১১২টি ভোটকেন্দ্রের ১১২ জন প্রিজাইডিং অফিসার, ৭২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪৪০ জন পোলিং অফিসারকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন, বিধি-বিধান, দায়িত্ব ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই আয়োজনের লক্ষ্য নাগরিকের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করা। এ লক্ষ্য অর্জনে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। বাংলাদেশ এখনো এমন একটি রাষ্ট্র, যেখানে ন্যায্য দাবি আদায়ে মানুষকে রক্ত দিতে হয়, এই বাস্তবতায় রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হলো এই নির্বাচন ও গণভোট।”

নিরাপত্তাব্যবস্থার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এবার প্রতিটি ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে মোবাইল টিম পৌঁছাবে। এজন্য সকল বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয় থাকতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো সংস্থা বা বাহিনীর পক্ষ থেকে বিন্দুমাত্র শৈথিল্য বরদাস্ত করা হবে না। এ ধরনের দায়ভার নির্বাচন কমিশন গ্রহণ করবে না। বিশেষ করে গণভোটের বিষয়ে কোনো দায়িত্ব অবহেলার সুযোগ নেই। দায়িত্বের সঙ্গে সঙ্গে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সততা ও নিরপেক্ষতার সঙ্গে প্রয়োগ করতে হবে।”


অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন ছাড় দেওয়া হবে না। 

উল্লেখ্যঃ- এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৯ জন। এর মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮১৮ জন পুরুষ ও ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন মহিলা এবং ৪ জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ