ঢাকা | বঙ্গাব্দ

৬ দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
৬ দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছবির ক্যাপশন: ৬ দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একই সঙ্গে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশকে কেন্দ্র করে চিকিৎসকদের প্রতি বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে গত ৩ জুন থেকে তারা আন্দোলন করছেন। এর অংশ হিসেবে ৪ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে হাসপাতালের পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং দাবি বাস্তবায়নের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১৯ মে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গৃহীত এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া
এদিকে কর্মবিরতির ফলে হাসপাতালের সেবাকার্যে কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’