ঢাকা | বঙ্গাব্দ

“কমিটম্যান্ট” এর অঙ্গীকারে সেবাবর্ষের সূচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
“কমিটম্যান্ট” এর অঙ্গীকারে সেবাবর্ষের সূচনা ছবির ক্যাপশন: “কমিটম্যান্ট” এর অঙ্গীকারে সেবাবর্ষের সূচনা
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



 আর্ন্তজাতিক লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের -এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ ঘোষিত ২০২৬-২০২৭ সেবাবর্ষের প্রতিপাদ্য “কমিটম্যান্ট”"-এর আলোকে মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইয়াতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে নতুন সেবাবর্ষের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি। ১ জুলাই ২০২৬ বুধবার চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লকে অবস্থিত আল জামেয়াতুল ইসলামীয়া দারুসসুন্নাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক সেবা কার্যক্রমটি লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লায়ন মো. জামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অ্যাডভাইজর ও ক্লাব পরিচালক লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর ও ক্লাব পরিচালক লায়ন মো. আসিফ উদ্দিন ভূঁইয়া, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও মিনহাজ মাহমুদ, লিও ইয়ুথ ক্যাম্প কো-অর্ডিনেটর লিও মুলতাজিম সাদিক, লিও আবিদসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে লায়ন মো. জামাল হোসেন বলেন, জেলা গভর্নরের ঘোষিত  “কমিটম্যান্ট”  কেবল একটি প্রতিপাদ্য নয়; এটি প্রতিটি লায়নের নৈতিক দায়িত্ব, মানবিক মূল্যবোধ এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার। এই আদর্শকে ধারণ করে ক্লাবটি সেবাবর্ষজুড়ে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুধা নিরসন, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। লায়ন্স আন্দোলনের মূল দর্শন হলো “সেবা"। সেই দর্শনকে বাস্তবে রূপ দিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি নতুন সেবাবর্ষের শুরুতেই সমাজের সুবিধাবঞ্চিত ইয়াতিম শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও ক্লাবটি সমাজকল্যাণ, মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়নমূলক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
সেবাবর্ষের প্রথম দিনের এই উদ্যোগে উপস্থিত সদস্যরা জেলা গভর্নরের “কমিটম্যান্ট”-এর আহ্বানকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন এবং মানবসেবার মাধ্যমে একটি সুন্দর, সহমর্মী ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইয়াতিম শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন ও খাদ্য বিতরণের পাশাপাশি দেশ, জাতি, বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং লায়ন্স আন্দোলনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি