ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই ছবির ক্যাপশন: হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে মেজ বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই যেন বিষাদে পরিণত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাফিতের ঘাটা নামক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সামির (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়ান নগর এলাকার শায়েস্তা খাঁ পাড়ার দুবাই প্রবাসী মো. জসিমের কনিষ্ঠ সন্তান। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নাফিতের ঘাটা এলাকার ডায়মন্ড চার্ট কমিউনিটি সেন্টারে সামিরের মেজ বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে সামির কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। বিকেল ৩টার দিকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি মিনি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে, সড়ক পার হওয়ার জন্য অপেক্ষারত সামির ডিভাইডার থেকে ছিটকে মহাসড়কের মাঝখানে পড়ে যায়। এসময় চলন্ত ট্রাকটির চাকায় সে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার পিএসআই মো. রাকিবুল হাসান জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামিরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খুশির আমেজ কাটিয়ে পুরো বিয়ে বাড়ি এখন বিষাদগ্রস্ত।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার