ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
লংগদুতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: লংগদুতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
ad728
মঞ্জুুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের পাল্টা অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী ও স্থানীয়রা। একই সাথে পূর্বে তাদের বিরুদ্ধে আনা প্রাণনাশের হুমকির অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া এবং আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি শামসুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।


লিখিত বক্তব্যে সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের খতিয়ান তুলে ধরে বলা হয়, আবু তাহের সভাপতি পদের প্রভাব খাটিয়ে একই পরিবার থেকে নিজের তিন জন নিকট আত্মীয়কে মাদ্রাসায় নিয়োগ দিয়েছেন। যার মধ্যে রয়েছে বড় জামাতা দপ্তরি পদ
মেজো জামাতা সহ-সুপার পদ ছোট মেয়ে আয়া পদ


বক্তারা অভিযোগ করেন, নিয়োগ বোর্ডের সদস্য থাকা অবস্থায় নিজের আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়ার আইনি সুযোগ না থাকলেও, সভাপতি বিভিন্ন কৌশলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এমনকি নিয়োগ বোর্ডে উপস্থিত দেখানো হলেও সংশ্লিষ্ট অনেক ব্যক্তি বাস্তবে সেখানে উপস্থিত ছিলেন না বলে জালিয়াততির অভিযোগ আনা হয়। এছাড়াও, মসজিদের সম্পদ ও জমিজমা ব্যবস্থাপনায় চরম অনিয়মের কারণে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি হাতছাড়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।


দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রাতিষ্ঠানিক অসচ্ছতা ও অনিয়মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে সভাপতির সব অপকর্ম সামনে আসবে। এ বিষয়ে তারা স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত