ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ স্বতন্ত্র প্রার্থীর বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ স্বতন্ত্র প্রার্থীর বাতিল ছবির ক্যাপশন: ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে এক শতাংশ ভোটার সমর্থনের ঘাটতির কারণে দুই জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন অধ্যাপক ওমর ফারুক (এলডিপি), আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) মাওলানা মোহাম্মদ সোলাইমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ.এম ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ), শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র)। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় ভোটারের এক শতাংশ সমর্থনপত্রে ঘাটতি ও ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার এর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন