ঢাকা | বঙ্গাব্দ

শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের দক্ষতা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে: ফজলে রাব্বি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের দক্ষতা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে: ফজলে রাব্বি ছবির ক্যাপশন: চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেটারদের ট্রেনিং সামগ্রী বিতরণে ফজলে রাব্বি বক্তব্য রাখছেন।
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ট্রেনিং সামগ্রী ও জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার, চট্টগ্রাম ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস ক্লাব সমিতির সদস্য ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজাদ।

ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজাদ বলেছেন, খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, আর শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়রা প্রমাণ করেছেন — ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই অতিক্রমণ অসম্ভব নয়।

তিনি বলেন, শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়রা আজ সমাজে অনুপ্রেরণার প্রতীক। তাদের প্রশিক্ষণ ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে মূলধারার ক্রীড়াঙ্গনে যুক্ত করা গেলে বাংলাদেশের ক্রীড়া শক্তি আরও সমৃদ্ধ হবে।

 চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে “ট্রেনিংয়ে অংশগ্রহণকারী শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ট্রেনিং সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৫” উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বাক শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আরিফ মইনুদ্দিন রেজা, ব্যুরো চিফ (এটিএন নিউজ),ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন) ,  আশিকুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন) , নুরুল আলম ফরিদসহ সংগঠনের অন্যান্য অতিথিবৃন্দ ও শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়রা।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিকো অ্যারেনা মাঠে রাত্রিকালীন বধির ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৬ সালে ভারতের বধির ক্রিকেট দলের সঙ্গে আন্তঃদেশীয় সফর এবং ২০২৭ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার বধির ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক বধির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল