ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ৪১টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্বাস্থ্য বিভাগের অধীনে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
চট্টগ্রামে ৪১টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্বাস্থ্য বিভাগের অধীনে হস্তান্তর ছবির ক্যাপশন: চট্টগ্রামে ৪১টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্বাস্থ্য বিভাগের অধীনে হস্তান্তর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরীর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে সিটি করপোরেশনের অধীনে পরিচালিত ৪১টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এখন থেকে স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আজ ৭ জুন ২০২৬ ইং তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ৪১টি ওয়ার্ডে অবস্থিত এসব স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের আওতায় পরিচালিত হচ্ছে। এতে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সমন্বয়, সেবার মান উন্নয়ন এবং কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন কাঠামোর মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন, যাতে নগরীর সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

এদিকে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সমন্বয় প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত