ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
চন্দনাইশে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ ছবির ক্যাপশন: ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাড়তি দামে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও ডিজিএফআইয়ের (DGFI) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করে রাতের আঁধারে চড়া মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে চারটি ড্রামে ভরে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল নিয়ে যাওয়ার সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযানকালে জব্দকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে আইনানুযায়ী নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল