ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বোয়ালখালীতে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ছবির ক্যাপশন: বোয়ালখালীতে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের আব্দুল জলিল চৌধুরী বাড়ির সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসতঘরের আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোর চক্র।

এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল চৌধুরী ও তাঁর স্ত্রী বলেন, আমি ও আমার স্ত্রী চিকিৎসার জন্য গত (২৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে যাই। চিকিৎসা নিতে গভীর রাত হয়ে যাওয়ায় আমরা নগরীতে আমাদের পুত্র সায়েম চৌধুরীর নিজ বাসায় চলে যাই। আজ সকালে বাড়িতে ফিরে আমরা দেখি বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে লক করা রয়েছে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি ঘরের ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন কাপড়চোপড় তছনছ করা হয়েছে। চোরের দল আলমারিতে রাখা প্রায়২ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করে। এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন