ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় ছাত্রশিবিরের পিতাকে গুলি করা হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
লোহাগাড়ায় ছাত্রশিবিরের পিতাকে গুলি করা হত্যা ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের পিতাকে গুলি করা হত্যা
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম

 চট্টগ্রামের লোহাগাড়ায় দূর্বৃত্তের ছোড়া গুলিতে উপজেলা বড় হাতিয়ার ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতির শফিকুল ইসলাম মাসুদ এর পিতা নুরুল ইসলাম নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৬ টার সময়  উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ চৌধুরী পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।  
নিহত নুরুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের পুত্র।

জানা যায়, নিহত নুরুল ইসলাম একজন সিএনজি চালক, সে ঐ এলাকায় যাত্রী নিয়ে গিয়েছিলেন, আসার পথে  দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে  ছররা গুলি ছোড়ে এবং সে রাস্তার পাশে পড়ে থাকে, স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পিঠের বাম পাশে ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, নিহতের মরদেহ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ