ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর উদ্যোগে মাসালং বাজারে ২ বছর পর বিশুদ্ধ পানির ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
সেনাবাহিনীর উদ্যোগে মাসালং বাজারে ২ বছর পর বিশুদ্ধ পানির ব্যবস্থা ছবির ক্যাপশন: সেনাবাহিনীর উদ্যোগে মাসালং বাজারে বিশুদ্ধ পানি ফিরল
ad728
আনোয়ার হোসেন ( বাঘাইছড়ি) প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের মাসালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারও সচল হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এ পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাসালং বাজারের বিশুদ্ধ পানি সুবিধাটি পুনরায় জীবন্ত রূপ পায়। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এবং সাজেকগামী পর্যটকরা জানান, সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে। পানির মতো মৌলিক সুবিধা সচল হওয়ায় স্থানীয় জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে।

মাসালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা বলেন, ‘সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে সুপেয় পানির মাধ্যমটি বন্ধ ছিল। আবারও নতুন করে সচল হওয়ায় দূর-দূরান্ত হতে আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও অনেক বেশি উপকারে আসবে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জানান, মাসালং বাজারে বিশুদ্ধ পানির অভাবে আমরা বহুদিন কষ্ট করেছি। আজ সেনাবাহিনীর প্রচেষ্টায় সেই সংকট দূর হলো।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান বলেন, ‘মাসালং বাজার হয়ে ভুয়াছড়ি এলাকা পরিদর্শন কালে সুপেয় পানির অভাব পরিলক্ষিত হলে বাঘাইহাট জোনের উদ্যোগে নতুনভাবে সুপেয় পানি নিয়মিত পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর