ঢাকা | বঙ্গাব্দ

সুবর্ণচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
সুবর্ণচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সুবর্ণচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ad728
এস এম রফিক মাহমুদ
সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২৬ নভেম্বর (বুধবার) সকালে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপিত হয়েছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খামারী, প্রাণিজাত পণ্য প্রস্তুতকারক, ভেটেরিনারি ঔষধ কোম্পানি, পশুখাদ্য বিক্রেতা, উদোক্তা ও বেসরকারি সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক উন্নত জাতের গাভী, ষাঁড়, বাছুর, মহিষ,  ছাগল-ভেড়া, হাঁস-মুরগী, পোষা প্রাণী, সৌখিন পাখি, দধি, মিষ্টি, ঘি, ছানা, মাখন, গুরুত্বপূর্ণ ভেটেরিনারি ঔষধ, গবাদিপশু ও হাঁস-মুরগী বিভিন্ন ধরণের খাদ্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ উপসহকারী কর্মকর্তা বিনয় তালুকদারের উপস্থাপনায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ছেনমং রাখাইন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, সুবর্ণচর পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ শাহে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, সাগরিকার প্রাণী সম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, জিসান এগ্রোপ্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম আজাদ প্রমুখ। 

 প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয় এবং উপস্থিত সকলের নাস্তা ও লাঞ্চের ব্যবস্থা করা হয়। খামারীসহ অন্যান্য সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের পশু ও পণ্য প্রদর্শন করতে পেরে আনন্দ প্রকাশ বরেন। প্রাণিসম্পদ সেক্টরের মাধ্যমে উন্নত মানের পুষ্টি তথা আমিষ সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাংস ইত্যাদি সরবরাহের মাধ্যমে মেধাবী জাতি উপহার দিবে এবং এই সেক্টরের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন হবে এবং দেশের টেকশই উন্নয়ন হবে বলে সকলে আশা ব্যক্ত করেন। সকলে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের সফলতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ