ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে বাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
রাউজানে বাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: রাউজানে বাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় একটি বাড়ির উঠান থেকে রাশেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সমাজসেবক আবুল কাশেম হিরু বলেন, মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল