ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় রেললাইন দিয়ে ২ বৃদ্ধা হাটঁতে গিয়ে ১জন নিহত অপরজন আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
পটিয়ায় রেললাইন দিয়ে ২ বৃদ্ধা হাটঁতে গিয়ে ১জন নিহত অপরজন আহত ছবির ক্যাপশন: পটিয়ায় রেললাইন দিয়ে ২ বৃদ্ধা হাটঁতে গিয়ে ১জন নিহত অপরজন আহত।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া, চট্টগ্রাম -প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় কচুয়াই ইউনিয়নের শ্রীমাই রেলওয়ে  ব্রীজের দক্ষিণে রেললাইন ধরে ২বৃদ্ধা মহিলা হাটঁতে গিয়ে ট্রেনের নীচে পড়ে নুরনাহার বেগম(৫০)নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়, অপর রাশেদা বেগম (৬০)গুরতর আহত হয়।
স্হানীয়দের সুত্রে জানা যায়,শনিবার  (২৭শে জুন)দুপুর দেড়টায় কচুয়াই ইউনিয়নের শ্রীমতি খালের রেল ব্রীজের দক্ষিণ পাশ হতে রেললাইন ধরে তারা  হেটে হেটে উত্তর পাশে আসার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী প্রবাল এক্সপ্রেস (৮২২) পিছন থেকে তাদের ধাক্কা দিলে একজন রেললাইনে পড়ে দ্বিখণ্ডিত হয় অপর জন ছিটকে রেললাইনের বাহিরে পড়ে গুরতর আহত হলে তাকে লোকজন হাসপাতালে নিয়ে যায়।নিহত বৃদ্ধা মহিলা নাম নুরনাহার বেগম (৫০)স্বামী আবদুল মালেক,অপরজন রাশেদা বেগম (৬০)উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার রাজুয়ার ঘোনা এলাকায়।তারা পটিয়া ক্ষেত খামারে কাজ করে। মহেশখালী হতে আসছে মাত্র ১মাস হল। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ সদস্য ঘটনা স্হলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড