ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ছবির ক্যাপশন: অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ
ad728
ডেস্ক নিউজ 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ—পদত্যাগ করেছেন।
১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার আগে তারা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিন ছাত্রনেতা স্থান পেয়েছিলেন। এর মধ্যে

নাহিদ ইসলাম পরে উপদেষ্টা পরিষদ থেকে সরে ‘জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক হন।

এরপর তথ্য উপদেষ্টা হন মাহফুজ আলম।

আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা থাকলেও পরে স্থানীয় সরকার ও যুব-ক্রীড়ার দায়িত্ব পান।


এখন দুজনেই পদত্যাগ করলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল