ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া বিএনপির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
পটিয়া বিএনপির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছবির ক্যাপশন: মনোনয়ন ফরম সংগ্রহ
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া আগামী ১২ই ফেব্রুয়ারী,২৬ সালে অনুস্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১২(পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: মঈনুল আলম ছোটন।

বৃহস্পতিবার (১৮/১২/২৫)দুপুর ১টা৩০মিনিট চট্টগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্য্যলয় নির্বাচন কমিশনের কর্মকর্তা গোলাম হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপির নেতা মুর্শেদুল শফি হিরু,মোহাম্মদ নাজমুল হক,মো: ফিরোজ ও মোহাম্মদ হেলাল উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ। 

ফরম সংগ্রহ কালে মো:মঈনুল আলম ছোটন বলেন,এনামুল হক এনাম একজন দলের ত্যাগী নেতা।দলের দুঃসময়ে তিনি নেতা কর্মীদের পাশে থেকে এক সাহসিকতার পরিচয় দিয়েছেন।গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতন,হামলা, মামলার শিকার হয়ে দলের নেতৃত্ব দিয়েছেন।রাজপথে সক্রিয় ভূমিকা রেখে পটিয়াবাসীর হৃদয়ের মণিকোঠায় স্হান দখল করে নেন এই এনাম ভাই।তার এই ফলপ্রসূ দলীয় স্বীকৃতি অর্জন করে মনোনয়ন ফরম লাভ করা।পটিয়া বাসীর অফুরন্ত ভালবাসার বহি:প্রকাশ ঘটবে সেদিন, যেদিন ধানের শীষ প্রতীকে অজস্র ভোট দিয়ে এনাম ভাইকে জয়ী করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল