বার্তা প্রেরক
উৎফল বড়ুয়া
সফল আয়োজনের মাধ্যমে শেষ হলো সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরির মেলা ২০২৫।
বুধবার ২৪ ডিসেম্বর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ও ASSET প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এ আয়োজন করা হয়। চাকরির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সন্তোষ চন্দ্র দেবনাথ, অধ্যক্ষ সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
দিনব্যাপী অনুষ্ঠানটিতে ২৮ টি চাকরি দাদা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রায় ২১০ টি পদের জন্য আগ্রহীদের কাছ থেকে সিভি গ্রহণ করে।
বিকালে সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ রিহান উদ্দিন স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম উপস্থিত থাকেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
ভবিষ্যতে চাকরির প্রত্যাশীদের জন্য সিলেট পলিটেকনিক এর এমন আয়োজন অব্যাহত থাকবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং ASSET প্রজেক্ট সর্বদা মনে করে শিক্ষার্থীদের যদি ইন্ডাস্ট্রি লিংকেজ বাড়ানো যায় তাহলে কারিগরি শিক্ষার মান আরো উন্নত হবে সেই সাথে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা আরো আগ্রহ বাড়বে। অনুষ্ঠান কে কেন্দ্র করে অতিথি ও বক্তাগণ প্রত্যেকেরই বক্তব্যের মাধ্যমে যব ফেয়ারের গুরুত্ব এর প্রয়োজনীয়তা এবং এটি আমাদের শিক্ষার্থীদের উপরে কতটা প্রভাব পড়বে তা ব্যক্ত করেন। দিনশেষে এই জব শেয়ার কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রি লিংকেজ বৃদ্ধি সহ উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাপকভাবে সহযোগিতা করবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট