ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস' (বিজ)-এর কক্সবাজার জোনের পটিয়া শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই (রবিবার) পটিয়া শাখা কার্যালয়ে বন্যাকবলিত মানুষের হাতে এই প্রয়োজনীয় খাদ্য ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সংস্থার কর্মকর্তারা বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজ-এর মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।" বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ-এর ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জলিল, পটিয়া শাখার ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) মো. ময়েন উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মো. আবু তাহের এবং পটিয়া শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দৈনিক চট্টগ্রামপোস্ট