ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়া ট্রমা সেন্টার, আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার আস্থার ঠিকানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
লোহাগাড়া ট্রমা সেন্টার, আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার আস্থার ঠিকানা ছবির ক্যাপশন: লোহাগাড়া ট্রমা সেন্টার, আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার আস্থার ঠিকানা
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রমা সেন্টার বিগত ২০২৫সালের ১লা সেপ্টেম্বর থেকে চালু হওয়ার পর থেকে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের আস্থার জায়গা তৈরী হয়েছে। 

শুরু থেকেই এই পর্যন্ত মোট ১১হাজার ৬৯০জন আহত রোগীদের সেবা দিতে সক্ষম হয়েছে।চিকিৎসক ৬জন, সাপোর্টার স্টাফ ১৫জন দিয়েই চলছে এই ট্রমা সেন্টারের কার্যক্রম। 

জানা যায়, গেল ২০২৫সালের ১লা সেপ্টেম্বর এক বছরের চুক্তির মাধ্যমে চট্টগ্রাম  ইন্টারন্যাশনাল কলেজ হাসপাতালের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে এই ট্রমা সেন্টার চালু করা হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে আগামী ১লা আগস্ট তাদের প্রকল্প শেষ হবে বলে জানা গেছে।

লোহাগাড়া ট্রমা সেন্টার বন্ধ হয়ে যাবে বলে ট্রমা সেন্টার চিকিৎসক ও স্টাফরা প্রতিবেদককে জানিয়েছেন।

ট্রমা সেন্টার স্টাফরা চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি ট্রমা সেন্টারের চিকিৎসক ও স্টাফদের আশ্বাস দিয়ে বলেছেন, ট্রমা সেন্টার চালু হওয়ায় এলাকার অনেক মানুষের উপহার হয়েছে। আস্থার জায়গা তৈরী হয়েছে। ট্রমা সেন্টার বন্ধ হবে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে বলে বলেও জানান।

লোহাগাড়া ট্রমা সেন্টারের বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন স্টাফদের বেতন দেওয়া একটু সমস্যা হবে। তবোও ট্রমা বন্ধ হবে না চালো থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন