ঢাকা | বঙ্গাব্দ

প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় চারজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় চারজন আটক ছবির ক্যাপশন: প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় চারজন আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৪ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং চার আরোহীকে আটক করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন