ঢাকা | বঙ্গাব্দ

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে আরএসএম হিসেবে যোগ দিলেন মহসিন উদ্দিন চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে আরএসএম হিসেবে যোগ দিলেন মহসিন উদ্দিন চৌধুরী ছবির ক্যাপশন: মহসিন উদ্দিন চৌধুরী
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 

দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড–এ রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব মহসিন উদ্দিন চৌধুরী।

তিনি ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জোনের বিক্রয় কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

ইলেকট্রনিকস পণ্যের বিপণন ও ব্যবস্থাপনায় প্রায় দীর্ঘ ২৭ বছরের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সম্পন্ন মহসিন উদ্দিন চৌধুরী দেশ-বিদেশের একাধিক স্বনামধন্য মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে আন্তর্জাতিক মানের বিভিন্ন নতুন ব্র্যান্ড দেশের বাজারে সফলভাবে পরিচিতি লাভ করেছে।

আধুনিক বিপণন কৌশল, উন্নত বিক্রয় ব্যবস্থাপনা ও গ্রাহকবান্ধব সার্ভিস প্রদানের মাধ্যমে তিনি বিক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তাদের মধ্যে আস্থা ও নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে গুণগত মানসম্পন্ন ও আধুনিক সুবিধা সংবলিত ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে দেশের মানুষের জন্য।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স