সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পূর্ব পাশের মাঠে সাতকানিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতকানিয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি, সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী এরশাদুল হক চৌধুরী তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
সাতকানিয়া পৌরসভা বিএনপির নেতা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শফি, সাতকানিয়া পৌরসভার যুবদলের সদস্য সচিব মোঃ শাহজাহান, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন মহির, বিএনপি নেতা মোঃ নুরুল আবসার কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা জাগির হোসেন, দক্ষিণ জেলা যুবদল নেতা মোঃ জাকারিয়া, কৃষকদল নেতা সৈয়দ হোসেন দাদা মিয়া, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলি, গোলাম মোস্তাফা বাবুল, হিরু, সারোয়ার হোসেন অ্যাপোলো, সাজু, সেলিম, তৈয়ব, হিরু, বদি আলম, ইসমাইল, খোরশেদ, খোকন, নাজিম প্রমূখ।
প্রধান অতিথি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা, বিএনপির সাবেক চেয়ারপারসন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন নন, তিনি ছিলেন গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। তাঁর জীবন সংগ্রাম আমাদের জন্য প্রেরণা, আর তাঁর আদর্শই আজকের বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি।
তিনি আরো বলেন—এই কঠিন সময়ে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের রাজনীতির মাধ্যমেই দেশনেত্রীর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।এই দোয়া মাহফিল ও মতবিনিময় সভা শুধু স্মরণ নয়, এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন করে শপথ নেওয়ার একটি রাজনৈতিক মাইলফলক।
প্রধান অতিথি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের প্রতিক, উন্নয়নের প্রতীক নবীন প্রবীণের প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক ধানের শীষে মূল্যবান ভোট প্রদান করার জন্য বিনীত অনুরোধ করেন।
প্রধান অতিথি বলেন, এই দোয়া মাহফিল থেকে আমরা তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বিএনপি ঐক্যবদ্ধ আছে, আগামীতেও ইনশাল্লাহ থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে অবিচল থাকবে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।

দৈনিক চট্টগ্রামপোস্ট