ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
শিক্ষার্থীদের বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দরা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
অবস্থান কর্মসূচি পালনের সময় চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সুবিধা নেই। আমাদের দাবি ছিল শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু করা। উপাচার্য স্যার আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। তাই আগামীকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন