ঢাকা | বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ২৬ আগস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ২৬ আগস্ট ছবির ক্যাপশন: চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ২৬ আগস্ট
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশের আকাশে আজ গতকাল বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শুক্রবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। সে হিসেবে আগামী ২৬ আগস্ট হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। খবর বিডিনিউজের।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা