ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন: আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা
ad728
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- ছবি সংযুক্ত

বাংলাদেশে একমাত্র চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাঁশখালী ঋষিধাম আশ্রমের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌরহিত্য করেন ঋষিধাম ও তুলসীধাম, বাঁশখালীর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এড. অনুপম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, শিক্ষক খোকন চক্রবর্তী, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. কাঞ্চন বিশ্বাস, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার  সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ,  বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, পরিষদ কর্মকর্তা দোলন দাশ, নারায়ণ মল্লিক, রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ, সুমন দেব, অমিত বিশ্বাস প্রমূখ।

সভায় বক্তারা আসন্ন দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও এর তাৎপর্য তুলে ধরেন। এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 


উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করা হবে। এতে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমনের সম্ভাবনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে