ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় মহিলা ইউপি সদস্যকে পরিষদের ভিতরে মারধর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
আনোয়ারায় মহিলা ইউপি সদস্যকে পরিষদের ভিতরে মারধর ছবির ক্যাপশন: আনোয়ারায় মহিলা ইউপি সদস্যকে পরিষদের ভিতরে মারধর
ad728
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ১ নম্বর মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাতরী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মিনু আক্তার আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, চাতরী ইউনিয়ন পরিষদের প্রকল্প বরাদ্দ নিয়ে ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভা চলছিল। সভায় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ইউপি সদস্য আবদুল মান্নান সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারকে মারধর করেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য আবদুল মান্নান আজাদ আওয়ামীলীগের একনিষ্ট কর্মী ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে তিনি ভোট কেন্দ্র দখল করেন এবং ফলাফলের পর বিজয় উল্লাস করেন। গত ৫ আগস্টের পর তিনি আওয়ামীলীগের খোলস পাল্টে রাতারাতি বনে গেছেন বিএনপি নেতা। বর্তমানে তিনি নিজেকে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের অনুসারী দাবি করে দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে সরকারী বরাদ্দের কাজগুলোতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি একজন দুর্নীতিগ্রস্ত ইউপি সদস্য। সম্প্রতি মহতর ওয়ার্ডের একটি সরকারী রাস্তার নির্মাণ সামগ্রী কংক্রিট, সিমেন্ট, বালু আত্মসাৎ করে নিজের ঘরে ডালাইয়ের কাজে ব্যবহার করেন। এ ঘটনায় মহতর পাড়া গ্রামের সচেতন নাগরিকবৃন্দ গত ১৩ অক্টোবর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং সরকারী উন্নয়নমূলক কার্যক্রমে তাকে দায়িত্ব না দেওয়ার জন্য এলাকার সচেতন মানুষ দাবি জানান।

এবিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মিনু আক্তার জানান, আজকে পরিষদে বরাদ্দের বিষয়ে একটা মিটিং ছিলো। ইউএনও ম্যাডাম চারটি বরাদ্দ কনফার্ম করে দিয়েছে। এর বাইরে প্রয়োজনীয় যেগুলো আছে ওইগুলো দিতে বলেছে। আমি পরিষদের সচিবের কাছে আমার এলাকার একটি প্রয়োজনীয় সড়কের জন্য বরাদ্দ চাই। সচিব ও অন্যান্য সদস্যরা এতে সম্মত হন। তখন মান্নান মেম্বার উঠে বলতেছে উনাকে দিতে পারবে না। এটা কিভাবে করে আমি দেখে নিবো। তখন আমি এটা করবো বললে আমাকে ইউনিয়ন পরিষদের ভিতরে মারধর করে আহত করে। আমি এর বিচার চায়।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘সামান্য একটি বিষয় নিয়ে তিনি আমার দিকে তেড়ে এসেছেন। এ কারণে আমি তার নাকে একটি চড় মেরেছি। এতে নাক ফেটে গেছে।’


এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বিষয়টি আমি খবর পেয়েছি। ভুক্তভোগীর সাথে কথা বলে আইগগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন জিকু বলেন, আবদুল মান্নান ফ্যাস্টিটের দোসর। ৫ আগস্টের পর থেকে তিনি খোলস আওয়ামীলীগের খোলস পাল্টে বিএনপি সেজে বিভিন্ন বিএনপি অপকর্ম করতেছে। তিনি বিএনপির কেউ না। তার অপকর্মের দায় বিএনপি নেবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন