ঢাকা | বঙ্গাব্দ

ভূমি বিরোধের জেরে সংঘর্ষে আহত দুজনের মধ্যে বিমল ত্রিপুরার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ভূমি বিরোধের জেরে সংঘর্ষে আহত দুজনের মধ্যে বিমল ত্রিপুরার মৃত্যু ছবির ক্যাপশন: আহত দুজনের মধ্যে বিমল ত্রিপুরার মৃত্যু
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়িতে দীর্ঘদিনের ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় গুরুতর আহত বিমল কান্তি ত্রিপুরা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (গতকাল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দর রশিদ ও মোঃ আল আমিন। এর মধ্যে আল আমিনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে কোনো কুচক্রী মহল যেন ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে কিংবা পাহাড়ি বাঙালি বিভাজনের ইস্যু তৈরি করতে না পারে সে লক্ষ্যে জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় হোয়াই হলাঅং চৌধুরী কর্তৃক দখলকৃত একটি জায়গা আগুন দিয়ে পরিষ্কার করার সময় মোঃ নুর ইসলাম (৩৯) ওই জমি নিজের দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষের মোট ছয়জন আহত হন। এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর আহতরা হলেন মোঃ আব্দুল বশির, মংশিতু মারমা, থৈলাঅং চৌধুরী ও বিমল কান্তি ত্রিপুরা। আহত মোঃ আব্দুল বশিরকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিমল ত্রিপুরার মৃত্যু হয়।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মংশিতু মারমা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মোছা: খাদিজা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ ২৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। খাদিজার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিরা ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশ জানায় ভূমির দাখিলকৃত কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ২৬৪ নং ভুয়াছড়ি মৌজার ১৫৯ নং হোল্ডিংয়ে মোট ৩.০০ একর ভূমি মোছাম্মৎ নুর বানু বেগমের নামে রেকর্ডভুক্ত রয়েছে।
অপরদিকে প্রতিপক্ষের সৃজিত ৭৬০ নং খতিয়ানে ৫ একর ভূমি মংশিতু মারমার নামে রেকর্ডভুক্ত এবং তার দখলে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ