ঢাকা | বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে জরিমানা ছবির ক্যাপশন: মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ডেট টেম্পারিং করে বিক্রির চেষ্টাসহ নানান অপরাধে চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযানের সময় ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটিতে অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মোড়কজাত, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের ডেট টেম্পারিং করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশে সংরক্ষণ, ফর্মুলা অনুসরণ না করে ফুলক্রিম গুঁড়ো দুধ বলে পণ্য বিক্রির নানান অপরাধে প্রতিষ্ঠানটিকে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য সিলগালা করা হয়।

একই অভিযানে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা এবং বার্গার বাইট নামক একটি ফাস্টফুডের দোকানকে অপরিচ্ছন্নতার জন্য চার হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জাগো নিউজকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি